আমি তোমারো লাগিয়া ভেবেছিনু কিনিবো মোর আত্মার ক্রোধ। ভেবেছিনু ইহা নাহি যাইতে দেয় তোমারো নিকটে আর সেই বোধে ইহাকে কিনে ছুড়িয়া ফেলিবো আগুনেরও গভীরে। তারিপরে সখী তোমারে লইয়া হারাইয়া যাইবো সকল ব্যাস্ততারি জীবন ফেলিয়া। এতো প্রেম পাইবো কোথাতে বলো, কোথাতে খুজিবো তোমারো বাহু, কোথাতে রাখিবো মাথাখানি যদি নাহি বা থাকে তোমারো উপ্তপ্ত হৃদয়খানি? পাইবে না গো পাইবে না। পাইবে না এই সাধুলিপির উত্তর গুলো। আর কি হারাইবে না মোর লগে? যাইবে কি না মোর সহিত কাশফুলে শরীর মাখাইতে? নাকি আজি হইয়াছি পুরাতন বস্তু যাহা ভাবিয়া ফেলিয়া দিয়াছো আমারে?
আইসো মোর বাসায়। পাটিতে বসিয়া আবারো তোমারে লইয়া রবী ঠাকুর এর গান শুনিতে শুনিতে বাদাম চিবাইবো। আবারও অশ্রু ঢালিবো তোমার স্তন্যললাটে, আবারো শান্তিতে মরিয়া যাইবো তোমার ভালোবাসার লাগি।
No comments:
Post a Comment