Sunday, November 5, 2017

নিকৃষ্ট ৩ -আর রাফিউ খান ঈশান

অগোচর থেকে একটু বেশি
তোমাকে কাছে চেয়েছিলাম শুধু
আজ এতোকালে বুঝেছি আমি
ভুল ছিলো ঐটুকু।

কি আর করেছিলাম তোমার লয়ে
কি ভেবেছিলাম নিজের আনমনে
জানতেও চাওনি কখনও আর
আর জানবেও না কোনকালে।
আজ এই ব্যার্থতার গ্লানি শুকিয়ে ক্ষত
পুড়িয়ে দিয়েছি সবটুকু

দেখেছিলে আমার অগাধ মুল্য
কাছে এসে রাত্রি যাপনে কিছুটা নরম বুকে
মাথা রেখে কেঁদে শুধু
জীবনে নিয়েছিলাম একে।
তুমি বোঝোনি আজও
মুছে দাও নি অশ্রুটুকু

ওরে আমার ভুলের জন্য নিজের ওপরে আক্ষেপ তোমার নেই
তুমি সেই নিকৃষ্ট ছিলে আজো নিকৃষ্টই রয়ে গেলে ।

No comments:

Post a Comment