Sunday, November 26, 2017

বাবা-রাফসান ঈশান

নিজেকে একজন অসহায় বাবা মনে করে এই লেখাটা লেখলাম। কোথাও ভুল হলে ক্ষমা করবেন।



কাঁদিবে কি আর তুমি যবে সারা পাইবেনা মোর গলার স্বরে।
করিবে কি যবে আর শুনিবো না কোন কথা।
চাইবে কি যবে মুছিয়া দিবো না তোমারই আক্ষিজল।
হাসিবে কি যবে শীতল পাটিতে মুড়ি দিয়া চলিয়া যাইবো অজানায়।

সেদিনও কি তুমি কাঁদিবে আমার লাগিয়া ওহে বিসাদের খোকা,
সেদিনও কি ভালোবাসিয়া জড়াইয়া ধরিবে নিজের কল্পনায়,
সেদিনও কি হাতাইবে আমার মানিব্যাগ তোমার জন্য রাখা ৫ টাকার জন্য,
নাকি সেদিন আবার তুমিই বা মরিয়া যাইবে?

আমি থাকিতে তো বুঝোনি আমি বাবা তোমার
তোমারি তো আর শুধু তোমারি আর তুমি আমার ছোট বাবুটা,
আমারে কি বাবা বলিয়া মনেই করো নি কখনও,
নাকি পশ্চাতে কাদিয়া সম্মুখে ধরিতে ভাবখানা।
 যদি ভালোই না বাসিতে তাহইলে কেনো আমারে উপহার দিতে
যদি নাইবা কাছে চাইতে তবে কেনোই বা আসিয়া জড়াইয়া ধরিতে।
যদি চাইতেই আমাকে ভুল বুঝিতে তাহইলে কেনোই বা পরামর্শ চাইতে,
আর যদি ভালোই না বাসিতে কেনোই বা বাবা বলিয়া ডাকিতে বলো?
 আচ্ছা এবারে বলো তো,
যদি ভালই বাসিয়াছো তাহইলে কেনোই বা আমি আজ বৃদ্ধাশ্রমে,
কেনোই বা চারি দেয়ালের মাঝে পড়িয়া কান্না করি অবিরত
কেনোই বা লাথি দিয়েছিলে নিজের বাড়ি থেকে,
আর কেনো তারপরেও ডাকিছো বাবা বলিয়া।
 আর একটুকুই সময় আছে রে মানিক আমার,
একবার ভালোবাসিয়া বাবা বলিয়া খোকন কি তুই ডাকবি?
তা না হইলে মরিয়াও পাইবো নারে সুখ
বাবার ভালোবাসার আদর না পাইয়া যে ভুগবি।

No comments:

Post a Comment