Tuesday, November 14, 2017

ধরবো ধরবো করেও তোমায় ধরতে পারি না।

ধরবো ধরবো করেও তোমায় ধরতে পারি না।

স্মৃতির স্মারকে লেখা আমার ভালোবাসা খুটিয়ে দেখার প্রয়োজনটাও বোধ করলে না। বোধ করলে আমার লুকিয়ে দেখা তোমার মায়াখানি। বোধ করলে না ফুস এর জি২জির আড়ালে থেকে তোমায় লুকিয়ে দেখা। বোধ করলেও না অপরের ছোয়ায় তুমি যখন পরতে পরতে বেচে গেলে একরাশ ব্যাথা বুকে নিয়ে ঠোটের কোনে মিথ্যে হাসিতে হাসিয়েছিলাম সবাইকে। বোধ করলে না তুমি আমার ভেতরের বাতাস যখন আমাকেই সরি বলে মুখ ফিরালে অন্যদিকে।

তোমার জন্য জমা করে কিছু রাখিনি। আমার ভালোবাসা অনেক বেশি হে প্রিয়সী। উহা বোঝোনি কি শুধু আজ বয়সের ব্যবধানের জন্য নাকি আবার ভাবছো ফাঁদ হয়ে এসেছি তোমার আলিঙ্গনে? আবারো  কি বিশ্বাস করবে আরেকটা রুক্ষ ব্যথা নিয়ে বেচে থাকা মানুষকে যে কেঁদে যায় হাসির মাঝে, বৃষ্টির মাঝে? কি ভাবছো? হ্যাঁ তুমি যা ভাবছো সেটাই কারণ আমিও তাই ভাবি।

কথাগুলো বের হয়ে আসে ভেতর থেকেই বুকে মাথা রেখে দেখো আজীবন শুনিয়ে যাবো ভালোবাসার শ্রুতি। শুধু দাও না একবার চিৎকার করে কান্না করতে তোমাকে নিয়ে বাহুডোরে জড়িয়ে বলবো “হে প্রিয় আরাধি, ভালোবাসি তোমাকে”। তোমার একটু ছলনার জন্য ভেবে কি নিবো ভেবেছো তোমার থাকবে আমার উপরে রাগে জমা কতো অভিমান? তা নহে রে মানসিকিনি।


সব ভুলে মাথা রাখলেই যে ভুলে যাবো তোমার সাথে এইতো কিছু সময় বিলম্বেই ঝগড়ায় মত্ত ছিলাম। আমার কোঠরে ঝুলে আছে ভালোবাসাটুকু। নিজের করে রেখো। আমি তো ধরবো ধরবো করেও ধরতে পারছি না তোমাকে। তুমিই না হয় ছিনিয়ে নিও আমায়।

No comments:

Post a Comment