Thursday, November 16, 2017

আমার একটি না ভোলা ট্রেন জার্নি :3

 ঢাকা যাচ্ছি আর ট্রেনে পাশেই বসছে এক আজাইরা পাব্লিক।😠 মুখ দিয়া খালি আজাইরা কথা বাইরইর হয়। তারপর এক হিজরার দল উঠলো।😃

লোক:এদের নিয়ে যে কি করি,সারাদিন বিরক্ত করে মানুষদের।
আমি:আপনি ওদের মতো হলে আপনি ও ওদের মতো করতেন।😒
-না আসলেই দেখেন সরকার থেকে তো ওদের টাকা দেয় তারপরেও ট্রেনে এইরকম করে।😁
-সরকার একজন সৎ পুলিশ এবং একজন অসৎ পুলিশকেও মাসে ১৫-২০ হাজার করে বেতন দেয়। যারা গ্রামে বাস করে তারা মোটামুটি বেচে থাকে। যারা শহরে বাস করে তাদের ২ নম্বরি করাই লাগে। বেচে থাকার জন্য।😂
-না আপনি ভাবেন একবার।কত টাকা ওঠে ওদের ১ মাসে এক এক জনের।
-আব্বুর পকেট মারলে আমার মাসে ওদের পুরো গ্রুপের থেকেও বেশি টাকা উঠতো।😂
-তা ওদের কতো টাকা ওঠে?
-আপনি ই জিজ্ঞাসা করে দেখুন।😠

অত:পর লোকটি আর কথা বলেনি। 

২/৩ মিনিট পরে হিজরা লোকটি এসে বললো:
-ঈশান ভাই ভালো আছেন? 
-হ্যা আপনি ভালো তো? আপনার মা কেমন আছেন? 
-ভাই আপনে সেদিন রক্ত না দিলে আমার মা মারাই যেতেন। 
-মরা বাচা আল্লাহর হাতে। এই নেন ৫০ টাকাই রাখেন। 
-আপনাকে আল্লাহ অনেকদিন বাচিয়ে রাখুক। 
-ইনশা আল্লাহ।
-ভালো থাকবেন।
-জি। আপ্নিও।আর আপনার মাকেও ভালো রাখবেন।
-আচ্ছা। 😃

অত:পর ঐ আজাইরা লোকটির সাথে কথা বলার সময় যারা আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে ছিলো তাদের চোখে আমার জন্য মায়া এবং পাশের লোকটির জন্য সমবেদনা দেখলাম। 😒🐸😂

(বি.দ্র: হিজরা লোকটির মা ২ বছর আগে আ্যক্সিডেন্টের পরে রাতে ৭০০ মিলি রক্ত একাই দিয়েছিলাম। 😎 তার ফলে আজকে কিছুটা সম্মান পেলাম।)
-
(বি.দ্র.২: সবাইকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন।আমার আজকের বাস্তব অভিজ্ঞতা।  আর কিছু মানুষকে বাশ দেয়া ফরজ কাজ   )

No comments:

Post a Comment