Thursday, July 14, 2016

কিছুটা ঝগড়া

-এই যে ,এখানে কি করেন ?
-হাওয়া খাই !
-আজব তো !আপনি জানেন না যে ভারাটিয়াদের ছাদে আসে নিষেধ !
-হ্যা জানি ।
-তো ছাদে উঠলেন কেন ?
-নিয়ম ভাঙতে !
-মানে কি ?
-আপনার বাবা জনাব হিটলার সাহেব নিয়ম করেছেন যে এই ছাদে ভারাটিয়াদের উঠা নিষেধ ।আর আমি সেই নিয়ম ভাঙার জন্য ছাদে উঠলাম !
-আপনার সাহস তো কম না !আবার আমার বাবাকে হিটলার বলছেন ?
-বাঙালীর সাহস সম্বন্ধে আপনার কোন ধারনাই নেই !আপনাকে কয়েকটা উদাহরন
দিই -আপনাদের বাসা থেকে একটু দূরে একটা ময়লার স্তুপ আছে ,ভালো করে লক্ষ্য করে দেখবেন
সেখানের দেয়ালে লেখা আছে-

"এখানে ময়লা ফেলিবেন না ,ফেলিলে ১০০ টাকা জরিমানা করা হবে!"
তারপরেও সবাই সেখানে মনের আনন্দে ময়লা ফেলে ! কতটুকু সাহস হলে এই কাজটা করা যায় সে সম্বন্ধে আপনার ধারনা আছে ? বাঙালি নিয়ম ভাঙার মধ্যে একটা পৈশাচিক আনন্দ পায় ! আমি নিজেকে সে আনন্দ থেকে বঞ্চিত
করতে চাই না ! আর একটা উদাহরন দিই ,লক্ষ করলে দেখবেন রাস্তার পাশে লেখা আছে 


"এখানে প্রস্রাব
করিবেন.....
-চুপ করেন !
আমি চুপ হয়ে গেলাম ।সুন্দরী মেয়েদের আদেশ অমান্য করতে নেই !আর সেই সুন্দরী যদি বাড়িওয়ালার মেয়ে হয় ,তাহলে তা "অবশ্য পালনীয়" ! আমি সর্বচ্চো গাম্ভীর্যতার সহিত নীরবতা পালন করছি আর সামনের সুন্দরীর ফোসফোসানি দেখছি !
-কিছু মনে না করলে একটা কথা বলবো !
-কিছু মনে করলে বলবেন না ?
-বলবো ।তবে ভদ্রতা দেখানোর জন্য অনুমতি চাইলাম !
-"ভদ্রতা?" 

তাচ্ছিল্যের সুরে বলল মেয়েটি । আপনি এমনিতেই অভদ্র !
-জঘন্য মন্তব্যের জন্য ধন্যবাদ । যে কথাটা বলতে চাচ্ছিলাম ,আপনাকে কেমন লাগছে জানেন ?গোখরা সাপের মত ! গোখরা সাপ যেমন ফোসফোস করে আপনিও তেমনটি করছেন !অথচ আপনার হওয়া উচিত ছিল "লজ্জাবতী গাছ" !"ছুয়ে দিলেই গুটিয়ে যাবে" টাইপ ! মেয়েটি মনে হয় বাকশক্তি হারিয়ে ফেলেছে ! ফোসফোসানির আওয়াজও তো শুনতে পাচ্ছি না! আচ্ছা আমার কি চলে যাওয়ার আগে সুন্দরীর কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ? না থাক,"ছোবল" খাওয়ার মত সাহস না করাই উত্তম বলে মনে হচ্ছে !




No comments:

Post a Comment