বাবা ৫০০ টাকা লাগবে?
.. কেনো?
.. হাতখরচের জন্য।। পকেট থেকে বের করে দিলো!! কিছু দিন পর!!
..বাবা,৩৫০ টাকা লাগবে! ..কেনো? .. নেট নিবো তাই ।
.. তোর মার কাছ থেকে নিস ।
আবার,
.. বাবা টাকা লাগবে।
.. কেনো? .. বন্ধুরা সবাই পিকনিক করবো
.. নিস পরে।। .. না না!! এখনই দাও পকেট হাতড়ে কিছু টাকা পেলো এবং দিলো ।।
.. বাবা বই কিনতে হবে, টাকা দাও।
..খুশি হয়ে, কতো লাগবে?
.. এতো টাকা ? (বাড়িয়ে বললাম বাকিটা আমার)
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি।। আমাদের এতো চাহিদা থাকতে নেই, তবুও তৈরী হয়ে যায় আর এই সব চাহিদা পূরন করছে একা মানুষটি যার নাম বাবা ।। এমন অনেক হয়েছে বাসায় ঢুকছি, তখন বাবা -মা কথা বলছে "ছেলেটির বই কিনে দিতে হবে, আবার তোমার ডাক্তার!! "
মা কোন দ্বিধা ছাড়াই আমার বই আগে কিনতে বলে!! পরে বাবা টাকা ম্যানেজ করে বই, ডাক্তার দুইটারই ব্যাবস্থা করে।। ঈদের মার্কেট করার সময় মা, বাবাকে কিছু নিতে বলে। নেয় না, শুধু বলে : আমার তো জামা আছে, এইটা দিয়েই চলে যাবে ।পাছে আমাদের জামা - কাপড় কিনতে টাকার শর্ট পরে তাই!!
[নিজে ৩ বছর পুরাতন জামা পড়ে কিন্তু আমাদের ৬মাস পরপর জামা প্যান্ট কিনে দেয় ]
এতোকিছুর পরও বাবার সাথে খারাপ ব্যাবহার করে ফেলি!! বুঝতে পারি পরে, আসলেই বড় ভুল করে ফেলি।।
"মাথার উপর একটা বটগাছ আছে তো তাই বুঝি না! যাদের নাই তারা বুঝে কষ্টটা ''
No comments:
Post a Comment