ফিরে এসেছ তোমার মনে নিয়ে বিষাক্ত ভালোবাসা,
যা চাইনা এই ক্লান্ত জীবনে।
অন্ধ আলোয় সন্ধি পায়ে যেদিন এসেছিলাম এই ঘরে,
সেদিন ভালোবাসার রক্ত ঝরিয়েছিলাম তোমার তলদেশ জুড়ে।
সেই রক্তের দাগ আজো লেগে আছে চাদরের মাঝে,
কতো ঢেউ ঝরিয়েছিলে তুমি তালে মিলিয়ে তাল তোমার,
কতো চিৎকারে ভরিয়েছিলে ঘর আমার।
তারপর হঠাৎ অর্থ-অপূর্ণ তিন বছর পরে,
বেশ্যা হয়ে এসেছিলে ফিরে আবার নতুন করে।
সেই বিচ্ছেদের কাগজে আজো নেই এ হাতের স্বাক্ষর,
কারন তুমি নিতান্তই তখনকার ভুলে ভরা ভালোবাসা আমার।
ফিরে আসবে ভালো হয়ে নতুন করে এই আকাঙ্ক্ষায়,
কতো ঘৃণা ঝরিয়েছি তোমার জন্য আমার দুটি লোচন থেকে।
কতো রাত্রি কাটিয়েছি ওই নিঃস্ব চাঁদের দিকে তাকিয়ে,
সেও নিভে যেতো আমাবস্যার রাতে, হয়ে যেতাম একাকী।
তুমি কি ভেবেছ?
তোমার মতো মিথ্যাবাদীকে আবার ফিরিয়ে নিবো আমি?
এই আমি?
আমার মাথায় কি ভরে আছে বিশ্ব-ব্রহ্মাণ্ডের মতো হাজার কাহিনী
যে ভুলে ধরাবে তুমি ঘুণ আমার কাঠের মাঝে
আর আমি টের ও পাবোনা খুন-অক্ষরেও ?
তুমি নিকৃষ্ট,ধূর্ত,প্রতারক,আসামী
আর ভেবেছ এসবের পরেও তোমায় নিয়ে প্রার্থনা করব আমি?
পাগল পাওনি আমায় অই লম্পটদের মতো
যারা খুবলে খেয়েছে তোমার শরীর,পিছনেও হেসেছিলো তোমার।
আর আমি চেয়ে ছিলাম শুধু ভালবাসতে
তার বদলে পেয়েছি শুধুই তাচ্ছিল্য।
এখন আমার পিছনে তোমার মতো
হাজারটা মাগী ঘুরবে যদি পকেটটা একবার খুলি।
তুমি লোভী,
তুমি অন্ধ অন্ধই রয়ে গেলে সারাজীবন।
থামবে না তোমায় নিয়ে লেখা আমার
এতো সবে শুরু।
আমাকে হাজার প্রার্থনাতেও আর খুজে পাবে না তুমি,
কারণ তোমার জন্য আমার ভালোবাসা এখন বিষাক্ত।
No comments:
Post a Comment