কতো মায়াতে কতো আহত শরীরে
বেদনার হাসি দেখি
কতো উল্লাসে কতো মেঘে সংসয়ের
ছবি আঁকি।
কতো নিহতরা কতো হাসিতে ফাঁসিতে
ঝুলে রোজ কে রোজ
কতো জীবনে কতো সুখের
বাসনা করে কতো মানুষে খোঁজ।
কতো ব্যাথা কতো সয়ে যাবো
শত আধারের ভীরে
কতো না পারা কতো কাম সারা
একাকীত্বের তীরে।
কতো গ্লানিতে কতো আকাশ
খুঁজে বেড়ায় নিখোঁজ আত্মার মন
কতো ঘুমে কতো স্বপ্ন দেখা
আত্মার পরিজন।
কতো জলসা কতো টা দেখেছো
এক জীবনে দু’চোখে
কতো রাতে কতো কেঁদেছ মাথা
রেখে এ বুকে।
কতো মশালের কতো আলোয়
হাসির ছোঁয়া মেখেছো?
কতো সবুজে কতো প্রাণে
তুমি নিঃশ্বাস নিয়ে বেঁচেছ?
কতো স্মৃতি কতো বাচিয়ে
রেখে ফেলে দিয়েছো ছুড়ে
কতো অজানায় কতো মশালের
আগুনে সব পুড়ে।
কতো বিসাদে কতো ক্ষমতার
ভীড়ে হারিয়ে যাও প্রতিবার?
কতো সিসাতে কতো বিষ আছে
সবই কি কোন মৃতক্ষার?
কতো নিকোটিনে কতো জীবন
বেঁচে থাকে হিসাবে গড়মিল
কতো অমৃততে কতো স্বাদ
বুঝেনা মনের চিল।
ওহে জানো কি কতো দুয়ারে কতো
বার কতো স্বপ্ন বুনে কতোবার ঘুরে এসেছি
আর কতখানি মনে কতোখানি
প্রাণে কতোখানি ভেবে তোমাকে বুননে বেধেছি।
এসব অনুভুতি কতোখানি?
নিজেকে প্রশ্ন রেখে করো।
কতো প্রশ্নের কতো উত্তরের
ফাকে উত্তর খুঁজে ফেরো।
No comments:
Post a Comment