প্রিয় মহারাণী,
নিজের ক্ষতি করে
কি কোন লাভ আছে বলো? কিছুই তো লাভ নেই। মরে গেলেও পরে আল্লাহ হাতে ধরে জাহান্নাম
দিবে। আর আসল কথা হলো হাসনা হেনা নামের আইডীর মালিকটাকে নিজের মতো আদর করে
ভালোবাসতে পারবো না। আসলে তুমি আমাকে এতোবার ফিরিয়ে দেওয়ার পরেও কেনো আমি ভালো
থাকি জানো? কারণ তুমি আমাকে কখনও বলনি যে আমাকে ভালোবেসো না। সবসময় বলেছো আমি
পারবো না। হ্যা তুমি পারো নিজের জন্য পারোনা। আর যদি নিজের ক্ষতি করতাম অনেক আগেই
করতাম। এখন আ রকিছু করার বাকি নেই। আর বাকি থাকবেই বা কেনো যাকে এতোগুলা মানুষ
ভালোবাসে যার জন্য সবাই ভাবে তার এই ভালোবাসার মানুষগুলা ছাড়া আর কি লাগে। আর মরে
গেলে? মরে গেলে যে তোমাকে পাবো না লক্ষিটা আমার! তোমাকে পেতে হলে কি করতে হবে
জানিনা। তবে এটুকু জানি আমার তোমাকে নিয়ে ভালো থাকতে হলে তোমাকে ভালোবাসতে হবে আর
আমার পক্ষে তোমাকে ছাড়াও থাকা পসিবল না। হ্যা তোমার হয়তো এটা মনে হতে পারে আমার
ফ্যামিলি আর তোমার ফ্যামিলির কথা দুট মানায় না। কিন্তু জানো? আমার বিয়েটা পুরোটাই
আমার আর আল্লাহ এর হাতে। কোন বাবা মা এর হাতে না। আমি যদি একজন ধর্ষিতাকেও বিয়ে করি
আমি জানি আমার বাবা খুশি না হলেও আমার মা খুব খুশি হবেন কারণ আমি আমার দুখিনী
মায়ের সন্তান। তুমি দেখতে আহামরি সুন্দরী না। আর সব বড়লোক মেয়েদের মতো এটা সেটা
খেয়ে বানানো তুলতুলে শরীরের অধিকারীও না কিন্তু কি জানো তোমাকে কেনো ভালোবাসি এটা
আমি এখনও খুঁজে পেলাম না। সেদিন না জিজ্ঞাসা করেছিলে। আজও খুঁজে পেলাম না। যাই হোক
আমি এমনই থাকি না। থাকো না আমার মহারাণী হয়ে। কোন একদিন গ্রীষ্মের প্রখর তাপের
শুষ্কতা গুলোকে পেছনে ফেলে আমাকে মহারাজা বানিয়ে নিও। রানীই হবে দেখো। ঠিক হয়ে
যাবে। পুরোটা রাণী। শেষ ভালোবাসা কেমন হয় জানি না। কিন্তু আমার আর মেয়েদের প্রতি
যখন সব ফিলিংস গুলো হারিয়ে যাচ্ছিলো তখন তোমার মতো একজন সাধারণ মেয়ে এসে আমাকে
ভালোবাসা শিখিয়েছে , আর শিখিয়েছে জীবনে সুখ নয়, শান্তি নিয়ে বেচে থাকতে। একদিন
কান্না পেলে আমার বুকে মুখ লুকিয়ে কান্না করবে। সেই দিনের অপেক্ষায়।
ইতি
তোমার এবং তোমারই
মহারাজা।
No comments:
Post a Comment