Sunday, June 18, 2017

এটা আমার লেখা ৬ষ্ঠ সুইসাইড নোট

আমি একটু বেশি আমার মতো আজাইরা ভাবি।ভাবতে ভাবতে নিজের ভাবনাটাকে এতো দূরে নিয়ে যাই যে আমার মতন এতটা কেউ ভাবে না সেটাই ভুলে যাই।হয়তো কেউ বললো- "দোস্ত তোকে খুব ভালোবাসি রে"।
.
তখন অন্যান্য মানুষ হলে ভাবতো হ্যা আমার ফ্রেন্ড আমাকে কতো ভালোবাসে।~ আমি তখন ভাবি- ' আমারা ফ্রেন্ড। কতো ভালো আমি তোকেও বাসি। তুই হয়তো আবেগটা নিজের মধ্যে রাখতে পারিস না।আমি হয়তো পারি। হয়তো অনেক বছর পরে বুড়ো হয়ে যাবো।তখন তুই আর আমি পুকুর পাড়ে বসে হুইল বড়শি দিয়ে মাছ মারবো। এখন কার মতো আগুনে পুড়িয়ে মজা করে খেতে পারবো না। আসলে তখন তো দাঁতই থাকবে না ঠিকমতো। কতো ভালবাসা আমাদের মধ্যে। অতো দিন পরেও একইসাথে থাকবো।'
জানিস তুলোনা না করলে না আমরা কেউ বুঝতে পারি না যে কে আমার আসল বন্ধু/বান্ধবী। আমি কতোটা কোমল দেখ এ.সি. ১৬ ডিগ্রি সেলসিয়াস এ চলছে তাও আমি ঘেমেই চলেছি। তোকে হারানোর ভয়ে।
তুই যদি আমার ভালোবাসার মানুষ মানে জীবনসঙ্গী হইতি তাহলে আমিও এসব চিন্তা এক সেকেন্ডের মধ্যে করেই বলতাম তোকে -" আমিও তোকে ভালোবাসি। যখন আমরা বুড়ো হয়ে যাবো তখন সমুদ্রের পাড়ে আগুনের সামনে শীতের দিনে বসে থাকতাম। তখন তুই ভায়োলিন বাজাইতি আর আমি অপলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে থাকতাম।জানিস তখন না তোর গালে বুড়ো বয়সের ছাপ পরতো,চামড়াগুলো ভাজ হয়ে থাকতো।আমি তখনও তোকে ভালোবাসি।"
আমি এগুলোর কিছুই পারি না। না পারি তোদের ভালোবাসতে না পারি তোদের খুশি রাখতে। পারি শুধু তুলনা করতে।
আমার এই একটা ছোট্ট কারণেও সুইসাইড করতে ইচ্ছা করে। আমি আমার নিজ ঈশানের সাথেই কথা বলি একা একা।আমাকে কিছু না শিখাতে পারলি তো কি হয়েছে আমারর নিজের ঈশানকে তো শিখেয়েছিস। ওই ঈশানই আমাকে বাচিয়ে রাখে। বারে বারে ছিনিয়ে নিয়ে আসে আমায় মৃত্যুর হাত থেকে।
বাচতে হবে তো আমাকে। তোকে না হাসালে হবে?

1 comment:

  1. আপনার ব্লগের লেখা পড়লাম ভালো লাগলো। আপনি ভালো লিখতে পারেন। আপনার মত যারা লিখতে ভালোবাসেন তারা lekhok.club এ লিখতে পারেন।

    ReplyDelete