Monday, March 25, 2019
তুমি কি চেয়েছিলে? ~ আর রাফিউ খান ঈশান
তুমি কি চেয়েছিলে?
কি চেয়েছিলে তুমি?
তুমি কি চেয়েছিলে শুধাও আমারে!
বলে দাও ক্রান্তিকালের পথে কি একাই থাকব স্বয়ং!
বলে দাও বৃথা তৃষ্ণার গান কি একাই গাইবো আনমনে!
বলে দাও কতবার শুনাবো তোমারে একাকীত্বের ক্লান্তির সুর!
বলে দাও আবার আমার ভালোবাসা শেষ কতটা দূর!
শুধাও তোমার নৃত্যতালের কম্পন ধ্বনি কানে বাজে সুমধুর,
জানাও তোমার আসার বাণী শুনে কাপুক হৃদয় আমার প্রায় ভঙ্গুর।
সেদিন তোমার আকাশ জুড়ে ছিলো মেঘের কণাঘেরা, রৌদ্রজ্বল বিকেলে মেঘ গুনেছি বহুবার। তোমার কপালে আঁকা ছিলো আমার উষ্ণ ঠোটের ছোঁয়া।
তোমাতে হারিয়ে যাই আমি বসন্তের কোকিলের ন্যায়, আবার জেগে উঠি বাস্তবতার ভীরে, তোমার নীড়ে পাড়ি দেই তোমাকেই ঘীরে সময়গুলোই গেলো খোয়া।
চলো ফিরে আসি এই দিনে বনলতার সরু ডালে বসে গল্প করি, আর মনে করো সেই শেষ বিদায়ের তাচ্ছিল্যতায় ঘেরা উচ্চবাক্য রচনা।
আমি সুরে গিয়েছি তোমার অন্ধ ভালোবাসা ঠেলে সরিয়ে দিয়েছি কাপা কাপা হাতে তোমাকে আর ঘৃণতায় ভরা তুমি, আজ মনের কোটরে যেনো নতুন দিনের সুচনা।
তুমি সৃষ্টির সেরা তোমার চাওয়া পাওয়া নাইবা দিলাম হাত
আমি জানি আবার আসবে আমার নতুন এক প্রভাত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment