Monday, March 25, 2019

তুমি কি চেয়েছিলে? ~ আর রাফিউ খান ঈশান

তুমি কি চেয়েছিলে? কি চেয়েছিলে তুমি? তুমি কি চেয়েছিলে শুধাও আমারে! বলে দাও ক্রান্তিকালের পথে কি একাই থাকব স্বয়ং! বলে দাও বৃথা তৃষ্ণার গান কি একাই গাইবো আনমনে! বলে দাও কতবার শুনাবো তোমারে একাকীত্বের ক্লান্তির সুর! বলে দাও আবার আমার ভালোবাসা শেষ কতটা দূর! শুধাও তোমার নৃত্যতালের কম্পন ধ্বনি কানে বাজে সুমধুর, জানাও তোমার আসার বাণী শুনে কাপুক হৃদয় আমার প্রায় ভঙ্গুর। সেদিন তোমার আকাশ জুড়ে ছিলো মেঘের কণাঘেরা, রৌদ্রজ্বল বিকেলে মেঘ গুনেছি বহুবার। তোমার কপালে আঁকা ছিলো আমার উষ্ণ ঠোটের ছোঁয়া। তোমাতে হারিয়ে যাই আমি বসন্তের কোকিলের ন্যায়, আবার জেগে উঠি বাস্তবতার ভীরে, তোমার নীড়ে পাড়ি দেই তোমাকেই ঘীরে সময়গুলোই গেলো খোয়া। চলো ফিরে আসি এই দিনে বনলতার সরু ডালে বসে গল্প করি, আর মনে করো সেই শেষ বিদায়ের তাচ্ছিল্যতায় ঘেরা উচ্চবাক্য রচনা। আমি সুরে গিয়েছি তোমার অন্ধ ভালোবাসা ঠেলে সরিয়ে দিয়েছি কাপা কাপা হাতে তোমাকে আর ঘৃণতায় ভরা তুমি, আজ মনের কোটরে যেনো নতুন দিনের সুচনা। তুমি সৃষ্টির সেরা তোমার চাওয়া পাওয়া নাইবা দিলাম হাত আমি জানি আবার আসবে আমার নতুন এক প্রভাত।

Thursday, January 24, 2019

জ্যোৎস্নায় পোড়া মাটি ~ আর রাফিউ খান ঈশান



সে ছিলো কোন আবরণে মাখা ধুসর বর্ণের মানবী।
ধুসর? হ্যা ধুসর। কালো নয় সে, বরং মায়াভরা দানবী।
চর্মের রঙ ধুসর তার। আর তার মাঝেই ভালোবাসা লুকিয়ে
অধির অপেক্ষায় আমার কারণে। আমি তো যাচ্ছি শুকিয়ে,
সেই ভালোবাসার তরে তাহার কালো মুখের মলিন লাজুক হাসি।
আমি সাদাবর্ণের। তাই বলে কি বুঝোনা ভালোবাসি?
উৎসবে মেতে থাকা সাদাকালো জীবন আজ ধুসর আমার।
ধুসরই ভালো।আমার আবার এতো চাইনা। আর তোমার?
তোমার তো শুধু দরকার একটু মাথা গোঁজার ঠাই।
পাও নি এখনও খুঁজে সেই স্থান? আরে ভাই,
আমার সমতল ছাতিখানা আছে ন বই কি?
বলতে কি দ্বিধা “একটু বুকে মাথা রাখি?”
না হয় না বললা। কার কি আসে যায়? আমি তো ক্ষুদ্র।
আমি বাবা কিন্তু ভালোবাসার তরে খুব ভদ্র।
তবে পেরিয়ে গেছে তোমার পোড়া ধুসর মুখের দিকে তাকিয়ে,
পেরিয়ে গেছে আজ আটের দশ এ আশিখানা বছর। ঝাকিয়ে
কি দেখেছিলে আমার কলিজাখানা? এখনও কিন্ত জমে আছে
ভালোবাসা তোমার তরে। আমি এখনও ঘুরে বেড়াই তোমার পাছে।
তোমার বুড়ো বয়সের দেহখানা খাটিয়ায় তুলতে কিন্তু বেশ কষ্ট
পেয়েও আঁখিজল ফেলিনি। ভালোবাসা জমে আছে স্পষ্ট।
তবে কি জানো রাতের আধারে এখন জীবন কাটে ভালোবাসায় খাটি।
আর ওদিকে তুমি ঘুমিয়ে আছো। সাথে চাঁদের জ্যোৎস্নায় পোড়া মাটি।