যখন তুমি রক্তিম আকাশে ধুলিকণায় আমার ভালোবাসা খুজতে,
তখন উল্লাসে পথে দাঁড়িয়ে তোমার চাহনী দেখে উন্মাদ বনে যেতাম।
হয়তো দুহাত প্রসারিত করে বাহুডোরে নিতে চাইতাম একবার, কিংবা মাঘের শীতলতায় কাবু হয়ে আধা ক্রোশ পাড়ি দিতাম ফ্লেক্সিলোড এর দোকানে।
সে অনেক পুরনো কথা। নতুন করে মনে করছিলাম লজ্জায় হাত ধরে হাটা রাস্তায়,
কিংবা রাস্তার মাঝখানে জড়িয়ে ধরে পাগলামী তোমার বড়ই ভালোলাগা। চোখে কাজল
নিতে বলেছিলাম। পরদিন আর চোখ ফেরাতে পারিনি তোমার থেকে, তোমার জন্য হাত
খরচের জমানো ২৪৫০ টাকার নীল পাঞ্জাবীতে তোমার চুলের ছোয়া এখনও লেগে আছে।
বেলাশেষে যখন কারো বুকে মাথা রাখার জায়গা পাবেনা তখন আমাকে স্মরণ করো আঁধারের বেড়াজালে। আমি আসবো। রোজ আসবো তোমার স্বপ্নে। রোজ ভাসাবো তোমায় ভালোবাসার জলে।
ইতি
তোমার শুভাকাঙ্ক্ষী।
বেলাশেষে যখন কারো বুকে মাথা রাখার জায়গা পাবেনা তখন আমাকে স্মরণ করো আঁধারের বেড়াজালে। আমি আসবো। রোজ আসবো তোমার স্বপ্নে। রোজ ভাসাবো তোমায় ভালোবাসার জলে।
ইতি
তোমার শুভাকাঙ্ক্ষী।
No comments:
Post a Comment