Wednesday, August 1, 2018

আমরা রঙিন মানুষ


চিরচেনা প্রেমের অক্ষত স্মৃতিকে আগলে ধরে,
রোজ আমরা একবার করে পুড়ে যাই মরে।
মৃত মানষের ভীড়ে রোজ একবার করে হারিয়ে,
কখনও শুকনো আকাশ একাই জড়িয়ে,
আবার স্বপ্ন বোনা আমাদের রোজকার কারবার,
আমি তোমার অচেনা পথিক পথশুন্য এলাকার।
কলজেটাকে নতুন করে রোজককে রোজ গড়ে...
ঘুম ছাড়া বাতাস বিছানায় দোল দেই না আর,
মন্দির পেরিয়ে পুকুর পাড়ে যাই না বারেবার,
আমরা এমনি ক্ষত শুকিয়ে যাওয়া পাগলগুলো,
হৃদয়বিহীন দেহের মাঝে উড়াই প্রেমের ধুলো
ফিরি রোজ বেদনা ঝেড়ে নিজের মতো করে...

No comments:

Post a Comment