Sunday, January 14, 2018

অন্তিম ~ আর রাফিউ খান ঈশান


আস্তে আস্তে তুমিতে আসা আপনি ভুলে যাওয়া,
আস্তে আস্তে পাশে বেকে বাহুডোরে পাওয়া।
শীতের রাতে তুমি আমি এক চাদরের তলে
উষ্ণতায় যে কতোশতো ভালোবাসা ফলে।
রাত বিরাতে দুজনের ঐ কুড়িয়ে নেওয়া তারার
রাতের বিছানায় হাতে হাত রেখে অনুভব ভালোবাসার।
ফোনের ওপারে বলে দেওয়া ভালো থেকো আর রেখো
বুকে মাথা। শান্তিতে ঘুমুবে আজ এটা মিলিয়ে দেখো।
একটু তুমি বুকের ভেতরে আঘাত করো ঠোটের,
আর আমিও পাগল হাসির অশ্রু ঝরাই আমার মনের।

এগুলো আজ হারানো সব দিন, মৌমাছি আর নেই ফুলে
মৌমাছিও আজ বেচে থেকে অভিমানে চলে গেছে দূরে।

আজ বুঝিনা তবে কি কারণে ঠোটে তামাক পাতা পোড়ে,
যে ঠোটে তে তোমার ঠোটের পরশ দিয়েছিলে দূরে সরে।
আমরা আসলে একাই থাকি আমাদের আমরা আসল না
আমরাই আবার দূরে সরে থেকে আমাদেরই বলি মিশিনা।
আবারো মিশে যাই নিজের জীবনে সয়েই তো নিতে হবে
ভেবেছিলাম হয়তোবা কাউকে নতুন জীবন দিতে হবে।
ভুল ভাবাটাও শিখিয়েছিলে তুমি সেটা অবশ্য মনে আছে
আমি ভালোবেসে তোমারে হারিয়েছি পাছে পাছে।
আর তুমি বোঝোও নি বাসো ভালো আমায় দূর বা কাছে থেকে
নিজেকে কখনও করোনি প্রশ্ন কেনো ভয় লাগে চোখ রাখতে চোখে।

কিই বা চেয়েছিলাম তোমার কাছে কিই বা করেছিলাম দাবী?
শুধু বলেছিলাম তোমারে একবার শুধু জড়িয়ে ধরে কাঁদি।
তাও দাও নি দিবে কিনা তা বলেও ছিলেনা সত্য
নিজেকেও আজ মনের ভুলে বলে ফেলি অসত্য।
আজ সিগারেট এর ছাইটাই সঙ্গী হয়ে পড়ে রয় শীতের রাতে
আর পিছন থেকে নিজেই বলে ঈশান শোন ভুললেও মনে রাখিস আমাকে।

Wednesday, January 10, 2018

কথা-রাফসান ঈশান




কতো মায়াতে কতো আহত শরীরে বেদনার হাসি দেখি
কতো উল্লাসে কতো মেঘে সংসয়ের ছবি আঁকি।
কতো নিহতরা কতো হাসিতে ফাঁসিতে ঝুলে রোজ কে রোজ
কতো জীবনে কতো সুখের বাসনা করে কতো মানুষে খোঁজ।
কতো ব্যাথা কতো সয়ে যাবো শত আধারের ভীরে
কতো না পারা কতো কাম সারা একাকীত্বের তীরে।
কতো গ্লানিতে কতো আকাশ খুঁজে বেড়ায় নিখোঁজ আত্মার মন
কতো ঘুমে কতো স্বপ্ন দেখা আত্মার পরিজন।
কতো জলসা কতো টা দেখেছো এক জীবনে দু’চোখে
কতো রাতে কতো কেঁদেছ মাথা রেখে এ বুকে।
কতো মশালের কতো আলোয় হাসির ছোঁয়া মেখেছো?
কতো সবুজে কতো প্রাণে তুমি নিঃশ্বাস নিয়ে বেঁচেছ?
কতো স্মৃতি কতো বাচিয়ে রেখে ফেলে দিয়েছো ছুড়ে
কতো অজানায় কতো মশালের আগুনে সব পুড়ে।
কতো বিসাদে কতো ক্ষমতার ভীড়ে হারিয়ে যাও প্রতিবার?
কতো সিসাতে কতো বিষ আছে সবই কি কোন মৃতক্ষার?
কতো নিকোটিনে কতো জীবন বেঁচে থাকে হিসাবে গড়মিল
কতো অমৃততে কতো স্বাদ বুঝেনা মনের চিল।

ওহে জানো কি কতো দুয়ারে কতো বার কতো স্বপ্ন বুনে কতোবার ঘুরে এসেছি
আর কতখানি মনে কতোখানি প্রাণে কতোখানি ভেবে তোমাকে বুননে বেধেছি।
এসব অনুভুতি কতোখানি? নিজেকে প্রশ্ন রেখে করো।
কতো প্রশ্নের কতো উত্তরের ফাকে উত্তর খুঁজে ফেরো।