যদি না যাও রৌদ্রস্নাতে, অকাল আভাস দুপুর জুড়ে বৃষ্টি ভেজা শোক।
তবে তাই হোক।
তবে তাই হোক যা ছিলো শুধুই অনুপ্রাণিত, রহে না কোনো বন্ধনের ফের কান্না,
লুটাবে সজল বিন্দু, অধরা আঁখি ভিজবে যেথায়,
সেথায় ফের দেনমোহরে পাওনা থাকবে তোমার যত ক্ষোভ।
তবে তাই হোক।
তবে তাই হোক যেথায় নীল জমে থাকে অটুট আত্মার প্রান্তরে,
যবে মরুর কান্না মিশে যায় কোন কালবৈশাখীর অন্তরে,
সেদিন আমিও আমার মত সয়ং দাড়াবো নির্জনতার বন্দরে,
আর আসুক প্লাবন, রশ্নি ভেজাক বাহুডোরের ঝোক।
তবে তাই হোক।
তবে তাই হোক মোর অস্তাচলের পথে,
যেথায় চলে যাই আমি না পাওয়ার শোকে,
শুন্যতায় ঘেরা মায়াদেবী তুমি তাকাও মোর পানে।
ডাকবে সেদিন সকল ভুলে, নিজের মনের দুয়ার খুলে, মিথ্যে দেয়ালে থাকবে ঝুলে
তোমার ভেজা চোখ।
হোক, তবে তাই হোক।
Sunday, April 25, 2021
পুরানো তুমি আমি। -আর রাফিউ খান ঈশান
তখন রোজ স্নিগ্ধতা ছিলো, ছিলো চড়া শান্তির রোদ্দুর,
মেঠো পথে বৃষ্টিধোয়ায় হেটে যেতো স্বপ্ন বহুদুর।
অধিকাংশই মেতে ছিলো যতো সবুজ ঘ্রাণের সাঝবেশে,
ততো দেখা হতো দিন শুরুর সময় আকাশ মাটির কোনঘেষে।
হাত বজ্রপাতের সময় ছিলো শক্ত করে জড়ানো,
তালতলায় বাসা ছিলো খড়কুটোতে মোড়ানো।
যার একপাশে ছিলো দুয়ার আর অন্য দুপাশ শীতল খোলা,
সামনে শুন্য পেছনে বন্য উপর নিচে রঙ ভোলা।
প্রিয়তমার ওষ্ঠ ছিলো আদর ভরা সুঘ্রাণে,
আর হালকা করে মাথা ছিলো তোমার কোলের ওপরে।
সব হারিয়ে শুন্য দু হাত শুন্যতাতেই পুর্ণতা
খুঁজে নিয়েছে সেই মায়াবী চোখ যার ভেতরে জড়তা।
তুমি আজি একেলা আছো দুঃখ বড় তোমার গোলাম
আগে তখন সুখই ছিলো তোমার পাশে আমি ছিলাম।
Subscribe to:
Comments (Atom)