বুঝিনি করে গেছো তুমি
না ফেরার অঞ্জলী।
অবশেষে অনেকটা পথ চেয়ে
থেকে নিদ্রা কাতর
আমি মেঘেঢাকা আকাশে
তোমার মাখিয়ে যাই আতর।
যে মহান সময় প্রেমে
ঘনিয়ে ফুরিয়ে গেছে
পরিচিত ডাকে বুকে মাথা
লুটায় পোড়া বুকের কেশে।
কালো ঠোটে তবু
একাকীত্বে ফুটে ওঠে মনবুলি...
অবহেলায় থাকা পালঙ্কের
পাশে সিগারেট ছাই ভাসে
গন্ধে প্রকৃতি রটায়
রোজ হারিয়ে ফেলার অভ্যাসে।
পড়ে থাকা নিভানো সলতে
জলতে গিয়ে কান্না করে
তাপগুলো সব উড়ে গেছে
একটু আগুন পরে।
তোমার অস্তিত্ব গায়ে
মেখে এখনও রোজ চলি...