Monday, March 5, 2018

তুমি অব্যাক্ত ভালোবাসা -আর রাফিউ খান ঈশান


তুমি মনের কারাগারে দগ্ধতার সাথে যুদ্ধে হেরে যাওয়া অনুপমা,
তুমি ব্যাকুলতার চোখে নীলাকাশ দেখা সরল রাজকন্যা।
উপমহাদেশ খুবড়ে খুবড়ে আমার স্মৃতিকে কাছে টানার আকাংখা তুমি,
তুমি রক্তাক্ত জল্লাদের খাড়াতির ধারের মতোই সুন্দরী।
তুমি বার্তায় লেখা সামনাসামনি দেখা হওয়া এক অদেখায় ঘেরা বালিকা,
কিংবা ঈশান কোণের হারানো কালো মেঘের ঘনঘটা।
তুমি শুষ্ক মরুভুমির এক ফোটা তৃষ্ণার্ত জলের খোঁজে পাওয়া,
সরলতার অলসতায় ক্লান্তিহীন বেণুবীনে হারিয়ে যাওয়া।
গোধুলী লগ্নে ঢেউ কোন এক উত্তালতার ক্ষোভে হারানো;
বৈঠাবিহীন সাম্পানের তলায় শৈবালে অহংকারে জমানো;
ভালোবাসা। তুমি আমার পরাণে তিক্ষ্ণ তিক্ত ব্যাথা কেউ জানতো না,
আর দুঃখ ব্যাথিত চিত্তে তুমিমি নাইবা দিলে সান্ত্বনা।