ভালোবাসি,
নোনা জলের রাতগুলোতে তোকে ভালবাসি।
ক্ষয়ে যাওয়া সময়ের ব্যবধানে তোকে ভালোবাসি,
রাস্তার মোড়ের ব্যস্ত সময়ে তোকে ভালোবাসি
বাতাসের প্রতিটি ঘ্রাণে তোকে ভালোবাসি।...
একাকী রাতে ল্যম্পোস্টের নষ্ট সোডিয়াম আলোটা জ্বলা-নিভার সময় তোকে আলোকিত করে ভালোবাসি,
গোধূলি নেমে যাওয়ার সময় গগনে মেঘের খসে পড়া মুহূর্তে আবারো কল্পনার জোড়ায় তোকে ভালোবাসি।
কারণ আমি তোকে ভালোবাসি।

তুই মিথ্যা বললেও তোকে আমি ভালোবাসি,
সত্যি করে মিথ্যা বললেও আমি তোকেই ভালোবাসি।
তোর ক্লান্তির ঘাম শরীর থেকে মাটিতে পড়ার সময় তোকে ভালোবাসি।

তুই ধর্ষিতা? তোকে ভালোবাসি।
তুই গগন ফাটা হাহাকার! তোকে ভালোবাসি।
তুই ইস্রাফিলের শিঙ্গার হুংকার? তোকে ভালোবাসি,
তুই কানে না আসা ধ্বনি, তোকে ভালবাসি।
তুই পৃথিবীর নরকের যন্ত্রণা? তোকে ভালোবাসি।
তুই আমাকে ঘৃণা করিস? তোকে ভালোবাসি,

তুই যখন নরম বিছানায় উত্তেজনায় শীৎকারে অন্য পুরুষের পিঠ খাবলে রক্তারক্তি করবি তখনও তোকে ভালোবাসি,
শেষ বয়সে যখন রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবি তোকে তখনও ভালোবাসি।
পদার্থবিজ্ঞানের সব সুত্রের বিপরীতে তকে তোকে ভালোবাসি,
তুই চাস কি না চাস তোকে ভালোবাসি।

এতক্ষণ যা শুনলি সবকিছু মিথ্যা হলেও তোকে ভালোবাসি।
কারণ একটা সময় মিথ্যা করেই তুই আমাকে বলেছিলি তুই আমাকে ভালোবাসিস,
এখন আমার বিশ্বাস ভেঙ্গে টুকরো হয়ে গেছে,
শুনতে পাচ্ছিস? কাঁচের গ্লাসটা ভেঙ্গে গেছে
জোড়া না লাগলেও তোকে ভালবাসি।