স্বপ্ন একটি অনুভুতি মিশ্রিত
গল্পের মতো,
স্বপ্ন বেঁচে থাকার জন্য এক
প্রদীপের মতো।
স্বপ্ন চোখের মাঝে জোনাকির
আলোর মতো
স্বপ্ন বুকের ভেতর বিশাল এক
সমুদ্রের মতো।
কিন্তু এই স্বপ্ন কখনও
জীবনকে করে তুলে সুন্দর
থেকে অতি সুন্দর।
আবার,
এ স্বপ্ন কখনও বা মনকে করে
তোলে
বেদনায় বিশর, যন্ত্রণায়
কাতর।
স্বপ্ন কখনও বা শেখায় কাউকে
ভালবাসতে...
কখনও শেখায় অন্যকে চিনতে...
হয়তো হতে পারে এক অবাস্তব
কাহিনীর মতো,
কিংবা থাকতে পারে অপূর্ণ বা
বাস্তবের চেয়ে অতি রঙিন।
যাই হোক না কেনো স্বপ্ন তো দেখতেই
হবে
আর স্বপ্ন নিয়েই তো বাঁচতে
হবে।
